টুকরো খবর

অক্টোবরের গোড়াতেই বাজারে আসবে মারুতি-সুজুকি ইন্ডিয়ার মাঝারি ও দামি সেডান ‘সিয়াজ’। রবিবার তারাতলায় সংস্থাটির অন্যতম ডিলার দিওয়ারস গ্যারাজ-এর নয়া পরিষেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে এ কথা জানান সংস্থার এমডি-সিইও কেনিচি আয়ুকায়া। বাজারে আনার আগেই অবশ্য গাড়িটির বুকিং শুরু হয়েছে। যদিও দাম ঘোষণা হয়নি।

Advertisement
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৪ ০১:৫২
Share:

মারুতির সিয়াজ আগামী মাসেই

Advertisement

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

অক্টোবরের গোড়াতেই বাজারে আসবে মারুতি-সুজুকি ইন্ডিয়ার মাঝারি ও দামি সেডান ‘সিয়াজ’। রবিবার তারাতলায় সংস্থাটির অন্যতম ডিলার দিওয়ারস গ্যারাজ-এর নয়া পরিষেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের ফাঁকে এ কথা জানান সংস্থার এমডি-সিইও কেনিচি আয়ুকায়া। বাজারে আনার আগেই অবশ্য গাড়িটির বুকিং শুরু হয়েছে। যদিও দাম ঘোষণা হয়নি। ৬ অক্টোবর গাড়িটি বাজারে আসবে বলে জল্পনা চললেও এ নিয়ে মুখে কুলুপ সংস্থাটির। এ দিন সংস্থার অন্য কর্তারাও জানান, বিষয়টি তাঁরা গোপনই রাখছেন। তবে প্রশ্নের জবাবে আয়ুকায়া বলেন, “অক্টোবরের গোড়ায় সিয়াজ বাজারে আসবে।” এ দিকে, তারাতলায় প্রায় ৪৫ হাজার বর্গফুট এলাকা জুড়ে নতুন পরিষেবা কেন্দ্র চালু করল দিওয়ারস গ্যারাজ। মারুতি-সুজুকি-র দাবি, এটি এ রাজ্যে বৃহত্তম পরিষেবা কেন্দ্র। দিওয়ারস গ্যারাজ-এর কর্তারা জানান, ওই পরিষেবা কেন্দ্রে মাসে ৪,০০০ গাড়ির পরিষেবা মিলবে। প্রদর্শন করা হবে হাত ফেরতা গাড়িও (ট্রু-ভ্যালু)।

Advertisement

নয়া ই-রিডার

Advertisement

ভারতের বাজারে নতুন কিন্ডল ই-রিডার আনছে অ্যামাজন। সংস্থার দাবি, বই পড়ার এই যন্ত্রটিতে রয়েছে অনেক দ্রুতগতির প্রসেসর, বেশি বই ভরে রাখার মতো জায়গা এবং শব্দের অভিধানও। পাশাপাশি, যন্ত্রটিতে থাকা বইয়ের একটি কপি আপনা থেকেই সংস্থার ক্লাউড পরিষেবায় রাখা থাকবে। ফলে বই হারানোর ভয় থাকবে না। আগামী ৯ অক্টোবর থেকে এটি পাওয়া যাবে অ্যামাজনের নেটে কেনাকাটার ওয়েবসাইটে। দাম ৫,৯৯৯ টাকা।

চোখের চিকিৎসায়

হাওড়ায় নতুন শাখা খুলল দিশা আই হসপিটাল। এটি সংস্থার নবম শাখা। মৌড়িগ্রাম স্টেশনের কাছে ২১,৫০০ বগর্ফুট জায়গা জুড়ে তৈরি হয়েছে ওই হাসপাতাল। সেখানে ছানি অপারেশন, গ্লকোমা-সহ চোখের বিভিন্ন রোগের চিকিৎসা করা হবে বলে জানিয়েছে তারা। এটি খোলা থাকবে সোম থেকে শনি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

জার্মান গাড়ি সংস্থা ফোক্সভাগেনের ভেন্টো। সম্প্রতি ভারতের বাজারে পা রাখল
সেডানটির এই ডিজেল সংস্করণ। মুম্বইয়ে সেটিরই প্রদর্শনে ভারতে ফোক্সভাগেন গোষ্ঠীর
অন্যতম কর্তা মাইকেল মায়ার। ওই শহরে গাড়িটির দাম শুরু ৭.৪৪ লক্ষ টাকা থেকে। ছবি: পিটিআই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement