লাভ দ্বিগুণ আইওসি-র

বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ফের বাড়তে শুরু করলেও এখনই তা মাত্রাছাড়া হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন ইন্ডিয়ান অয়েলের (আইওসি) সিএমডি বি অশোক। তাঁর যুক্তি, কানাডা ও নাইজেরিয়ায় কিছু সমস্যার জন্যই তা ব্যারেলে ৫০ ডলার ছুঁয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০১৬ ০৩:২৯
Share:

বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম ফের বাড়তে শুরু করলেও এখনই তা মাত্রাছাড়া হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে করছেন ইন্ডিয়ান অয়েলের (আইওসি) সিএমডি বি অশোক। তাঁর যুক্তি, কানাডা ও নাইজেরিয়ায় কিছু সমস্যার জন্যই তা ব্যারেলে ৫০ ডলার ছুঁয়েছে। কিন্তু ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা ওঠায় ও ওপেক তেল উৎপাদন না ছাঁটার কারণে চাহিদার তুলনায় জোগান এখনও বিপুল। অর্থাৎ দাম কমার পরিস্থিতি এখনও বহাল।

Advertisement

এ দিকে, গত অর্থবর্ষে ১০,৩৯৯ কোটি টাকা মুনাফা হয়েছে বলে জানিয়েছে আইওসি। আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ফলে লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থার তালিকায় ওএনজিসির পরেই জায়গা পেয়েছে তারা। পেট্রোল ও ডিজেল সরকারি নিয়ন্ত্রণমুক্ত হলেও রান্নার গ্যাস ও কেরোসিন এখনও বিশ্ব বাজারের দরের থেকে কম দামে বেচতে হয় আইওসিকে। বিশ্ব বাজারে তেলের দাম নামায় দুই দরের সেই ফারাকও (আন্ডার-রিকভারি) কমেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement