দু’মাসে বকেয়া মেটাতে বলল ইরান

আগামী দু’মাসের মধ্যে ভারতকে অশোধিত তেলের দাম বাবদ বাকি থাকা ৬৫০ কোটি ডলার শোধ করে দিতে বলেছে ইরান। সরকারের এক শীর্ষ আধিকারিক এ কথা জানিয়ে বলেন, এর কিছুটা টাকায় দিতে হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৫ ০২:৫৪
Share:

আগামী দু’মাসের মধ্যে ভারতকে অশোধিত তেলের দাম বাবদ বাকি থাকা ৬৫০ কোটি ডলার শোধ করে দিতে বলেছে ইরান। সরকারের এক শীর্ষ আধিকারিক এ কথা জানিয়ে বলেন, এর কিছুটা টাকায় দিতে হবে। আর বাকিটা ডলার বা ইউরো মুদ্রায়। সরকারি সূত্রের খবর, দাম শোধ করা হবে অন্তত তিনটি কিস্তিতে। তবে কী পদ্ধতিতে পুরো অর্থ হস্তান্তরিত হবে, সে ব্যাপারে এখনও ভাবনা-চিন্তা চলছে।

Advertisement

প্রসঙ্গত, ২০১৩ সালে ইরানের উপর জারি হয় মার্কিন আর্থিক নিষেধাজ্ঞা। ফলে তেল আমদানি বিলের মাত্র ৪৫ শতাংশই ইউকো ব্যাঙ্ক মারফত টাকায় ইরানকে মেটাতে পেরেছিল ভারতের পরিশোধন সংস্থাগুলি। বাকিটা আর শোধ করা যায়নি। এ বার সেই পাওনা অর্থই ফেরত চাইল তারা। ক’দিন আগে কেন্দ্রীয় অর্থ সচিব রাজীব মহর্ষিও জানিয়েছিলেন, দ্রুত কিস্তিতে বকেয়া ৬৫০ কোটি ডলার মিটিয়ে দেওয়া চেষ্টা করছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement