যাত্রী গাড়ির দাম ২% পর্যন্ত বাড়ানোর পথে হাঁটছে রেনো ইন্ডিয়া। সংস্থার সিইও-এমডি সুমিত সহনি-র দাবি, গাড়ি তৈরির যন্ত্রাংশের দাম অনেকখানি বেড়ে গিয়েছে। আর সেই কারণেই এই পরিকল্পনা। একই কারণে গা়ড়ির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টাটা মোটরসও। যেখানে ইতিমধ্যেই দাম বাড়িয়ে দিয়েছে মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা, হুন্ডাই ও মারুতি-সুজুকি।
উল্লেখ্য, ফ্রান্সের গাড়ি সংস্থা রেনোর ভারতীয় শাখাটি এ দেশে বেচে তাদের পাঁচটি মডেল। কুইড, পালস, স্কালা, লজি ও ডাস্টার। যাদের দাম ২.৬৪ থেকে ১৩.৭৭ লক্ষ টাকার মধ্যে। তবে আগামী দিনে কোনটির কত দাম বাড়তে চলেছে নির্দিষ্ট ভাবে তা খুলে বলেননি সহনি।