দ্রুত বাড়ছে সোনা

ডলারের দাম কমায় লগ্নিকারীদের কাছে কিছুটা আকর্ষণ খুইয়েছে বিদেশি মুদ্রা বাজার। যার ফায়দা তুলে দ্রুত বাড়ছে সোনার দর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৬ ০৩:০১
Share:

ডলারের দাম কমায় লগ্নিকারীদের কাছে কিছুটা আকর্ষণ খুইয়েছে বিদেশি মুদ্রা বাজার। যার ফায়দা তুলে দ্রুত বাড়ছে সোনার দর। ইতিমধ্যেই প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনা ফের ৩০ হাজার টাকা পেরিয়েছে। কলকাতায় বৃহস্পতিবারই পাকা সোনা উঠেছিল ৩০,০৫০ টাকায়। শুক্রবার তা আরও ৪০০ টাকা বেড়ে হয় ৩০,৪৫০। ২২ ক্যারাট গয়নার সোনা ৩৮০ টাকা বেড়ে হয় ২৮,৮৯০। প্রতি কিলোগ্রাম রুপোর বাটও পৌঁছেছে ৪১,৮০০ টাকায়। আগের দিনের থেকে ৯০০ টাকা বেশি। একই হারে বেড়ে খুচরো রূপো দাঁড়িয়েছে ৪১,৯০০ টাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement