শেয়ার বাজার চাঙ্গা ভাল বর্ষার ভরসায়

সপ্তাহের প্রথম দিনেই উঠল সূচক। মূলত ভাল বর্ষার পূর্বাভাসে ভর করেই সোমবার সেনসেক্স এক ধাক্কায় ৩৪৮ পয়েন্ট বেড়ে ফের পেরিয়ে গেল ২৫ হাজার অঙ্ক। ডলারে টাকার দামও এ দিন ৩ পয়সা বেড়েছে। দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৬.৪৪ টাকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ০২:৩২
Share:

সপ্তাহের প্রথম দিনেই উঠল সূচক। মূলত ভাল বর্ষার পূর্বাভাসে ভর করেই সোমবার সেনসেক্স এক ধাক্কায় ৩৪৮ পয়েন্ট বেড়ে ফের পেরিয়ে গেল ২৫ হাজার অঙ্ক। ডলারে টাকার দামও এ দিন ৩ পয়সা বেড়েছে। দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৬.৪৪ টাকা।

Advertisement

এ দিন বাজার বন্ধের সময়ে সেনসেক্স থামে ২৫,০২২.১৬ অঙ্কে। এর আগের দু’দিনের লেনদেনে তা পড়ে যায় প্রায় ২২৭ পয়েন্ট। পাশাপাশি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্‌টিও ৭৬০০-র সীমা ছাড়িয়ে বন্ধ হয় ৭৬৭১.৪০ অঙ্কে, যা আগের দিনের থেকে ১১৬ পয়েন্ট বেশি।

কেন্দ্রীয় কৃষি সচিব শোভনা কে পট্টনায়ক এ দিন জানিয়েছেন, এল নিনোর প্রভাব ক্রমেই কেটে যাচ্ছে। ফলে দু’বছর ঘাটতি বর্ষার পরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ভাল বর্ষার আশা করা যেতেই পারে। কেন্দ্রের এই মন্তব্যই শেয়ার বাজারের মোড় ঘুরিয়ে দেয় বলে সংশ্লিষ্ট সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement