ফের বাড়ল পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য

দেশের বাজারে দাম কমাতে ও জোগান বাড়ানোর জন্য ফের এক দফা পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য বাড়াল কেন্দ্র। এ বার তা এক ধাক্কায় প্রতি টনে ২৭৫ ডলার (প্রায় ১৭,৮৭৫ টাকা) বাড়ানো হয়েছে। ফলে সব্জিটির ন্যূনতম রফতানি মূল্য পৌঁছে গিয়েছে টন প্রতি ৭০০ ডলার (প্রায় ৪৫,৫৫০ টাকা)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৫ ০২:৩৩
Share:

দেশের বাজারে দাম কমাতে ও জোগান বাড়ানোর জন্য ফের এক দফা পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য বাড়াল কেন্দ্র। এ বার তা এক ধাক্কায় প্রতি টনে ২৭৫ ডলার (প্রায় ১৭,৮৭৫ টাকা) বাড়ানো হয়েছে। ফলে সব্জিটির ন্যূনতম রফতানি মূল্য পৌঁছে গিয়েছে টন প্রতি ৭০০ ডলার (প্রায় ৪৫,৫৫০ টাকা)। এর আগে গত ২৬ জুন তা বাড়িয়ে ৪২৫ ডলার করা হয়েছিল।

Advertisement

গত কয়েক মাসে বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে পেঁয়াজ উৎপাদন মার খেয়েছে। ফলে পাইকারি বাজারে তার দাম দাঁড়িয়েছে কেজিতে ৬০ টাকার আশেপাশে। খুচরো বাজারে যা পৌঁছে গিয়েছে প্রায় ৮০ টাকায়। দর বৃদ্ধিতে রাশ টানতেই ন্যূনতম রফতানি মূল্য বাড়ানোর সিদ্ধান্ত। দর বাড়লে রফতানি কমবে বলেই আশা কেন্দ্রের। ১০ হাজার টন পেঁয়াজ আমদানি করতে দরপত্রও চেয়েছে কেন্দ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement