West Asia Conflict Impact

পশ্চিম এশিয়ায় অব্যাহত যুদ্ধ পরিস্থিতি! পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত সিবিএসই-র

যুদ্ধের ফলে ওই অঞ্চলের অনেক দেশেই গৃহবন্দী মানুষ। স্কুল-কলেজেও পঠনপাঠন বন্ধ। এই অবস্থায় পরীক্ষা করানো সম্ভব নয় বলেই মনে করছেন কর্তৃপক্ষ। তাই এই সিদ্ধান্ত সিবিএস‌ই-র। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে সিবিএসই-র একাধিক কেন্দ্র রয়েছে। সে সব কেন্দ্রের ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে বড় সিদ্ধান্ত বোর্ডের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৩:০৭
Share:

প্রতীকী চিত্র।

ঘন ঘন সাইরেনের কাঁপুনি ধরানো শব্দ। মিসাইল হামলা, মুহুর্মুহু বোমাবর্ষণ। গত কয়েকদিনে আমেরিকা-ইজরায়েল বনাম ইরান যুদ্ধে স্তব্ধ পশ্চিম এশিয়া। এ বার তার আঁচ এসে পড়ছে শিক্ষাক্ষেত্র। যার ফলে ওই অঞ্চলে আগামী ১১ তারিখ পর্যন্ত সব রকম পরীক্ষা বাতিল করল সিবিএসই।

Advertisement

যুদ্ধের ফলে ওই অঞ্চলের অনেক দেশেই গৃহবন্দী মানুষ। স্কুল-কলেজেও পঠনপাঠন বন্ধ। এই অবস্থায় পরীক্ষা করানো সম্ভব নয় বলেই মনে করছেন কর্তৃপক্ষ। তাই এই সিদ্ধান্ত সিবিএস‌ই-র। পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে সিবিএসই-র একাধিক কেন্দ্র রয়েছে। সে সব কেন্দ্রের ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে বড় সিদ্ধান্ত বোর্ডের।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আগামী ৭-১১ মার্চ পর্যন্ত দশম শ্রেণির সমস্ত পরীক্ষা বাতিল করল। এ ছাড়াও দ্বাদশ শ্রেণির ৭ মার্চের পরীক্ষাও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিবিএসই-র তরফে। এর আগে পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি জায়গায় ৫-৬ মার্চ নির্ধারিত দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বোর্ড। শিক্ষার্থী এবং স্কুলগুলিকে সরকারি বিজ্ঞপ্তিতে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাহরাইন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহির বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। এ ছাড়াও বোর্ড জানিয়েছে, ৯ মার্চ থেকে নির্ধারিত পরীক্ষার বিষয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বোর্ডের আগের বিজ্ঞপ্তিতে ৭ই মার্চ সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু যুদ্ধের পরিস্থিতি অবনতি হওয়ায় সেই সিদ্ধান্তের বদল করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement