Entrance after 12th in arts 2026

কলা বিভাগে পড়াশোনা! দ্বাদশের পর স্নাতকে ভর্তির জন্য কোন কোন প্রবেশিকায় উত্তীর্ণ না হলেই নয়?

বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্নাতকে ভর্তির যোগ্যতা যাচাই করা হয়। কেন্দ্রীয় ভাবে তো বটেই, বিভিন্ন নামী প্রতিষ্ঠানের তরফে আয়োজন করা হয় নানা প্রবেশিকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৩
Share:

প্রতীকী চিত্র।

শুরু হয়ে গিয়েছে দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কেন্দ্রের সিবিএসই বা সিআইএসসিই— নানা বোর্ডের পরীক্ষা চলছে। পরীক্ষার পর কলা বিভাগে উত্তীর্ণদের জন্য একাধিক বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। বর্তমানে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে স্নাতকে ভর্তির যোগ্যতা যাচাই করা হয়। কেন্দ্র এবং বিভিন্ন নামী প্রতিষ্ঠানের তরফে আয়োজন করা হয় নানা প্রবেশিকার।

Advertisement

দ্বাদশের পাঠ্যক্রমে কোন কোন বিষয় রয়েছে, তার ভিত্তিতে নানা বিষয়ের প্রবেশিকার জন্য আবেদন করা যায়। বিষয়ের ভিত্তিতে যে প্রবেশিকাগুলি দেওয়া যায়, সেগুলি হল—

১। আইন-এর প্রবেশিকা

Advertisement

ক) ক্ল্যাট— যাঁরা দেশের ২২ টি জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (এনএলইউ) থেকে স্নাতক করতে চান, তাঁদের ক্ল্যাট প্রবেশিকা দিতে হয়। এর মাধ্যমে স্নাতকে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড কোর্সে ভর্তি হতে পারেন তাঁরা।

খ) এআইএলইটি বা আইলেট— ন্যাশনাল ল ইউনিভার্সিটি (এনএলইউ) দিল্লি-তে ভর্তি হতে গেলে এই পরীক্ষা দিতে হয়। এই প্রতিষ্ঠানই একমাত্র জাতীয় আইন বিশ্ববিদ্যালয় যেখানে ক্ল্যাট-এর মাধ্যমে স্নাতকে ভর্তি নেওয়া হয় না। পড়ুয়াদের দিতে হয় আইলেট।

২) ম্যানেজমেন্ট এবং বিজ়নেস-এর প্রবেশিকা

ক) ইপম্যাট— আইআইএম ইনদওর এবং আইআইএম রোহতক থেকে দ্বাদশের পরেই পাঁচ বছরের ইন্টিগ্রেটেড এমবিএ করার বিশেষ সুযোগ দেওয়া হয়। এ জন্য আয়োজন করা হয়ে ইপম্যাট-এর।

খ) জিপম্যাট— একই ভাবে দেশের আরও দু’টি আইআইএম, জম্মু এবং বোধগয়া আয়োজন করে জিপম্যাট। এই প্রবেশিকার মাধ্যমেও ইন্টগ্রেটেড এমবিএ করার সুযোগ পান দ্বাদশোত্তীর্ণরা।

৩। ডিজ়াইন, ফ্যাশন অ্যান্ড ফাইন আর্টস-এর প্রবেশিকা

ক) ইউসিড— দেশের বিভিন্ন আইআইটি-তে ডিজ়াইন নিয়ে উচ্চশিক্ষার জন্য জাতীয় স্তরে ইউসিড পরীক্ষার আয়োজন করা হয়।

খ) এনআইডি ডিএটি— দেশের অন্যতম নামী প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইন। এই প্রতিষ্ঠান থেকে ডিজ়াইন নিয়ে উচ্চশিক্ষার জন্য দিতে হয় এই বিশেষ প্রবেশিকা।

গ) এনআইএফটিইই— দেশের আরও একটি নামী প্রতিষ্ঠান এনআইএফটি। দেশের বিভিন্ন শাখায় এই প্রতিষ্ঠান থেকে ডিজ়াইনে স্নাতকের জন্য দিতে হয় এই প্রবেশিকা।

৪। হোটেল ম্যানেজমেন্ট-এর প্রবেশিকা

ক) এনসিএইচএম জেইই— কলা বিভাগ থেকে দ্বাদশোত্তীর্ণরা হোটেল ম্যানেজমেন্ট নিয়েও পড়তে পারেন। এ ক্ষেত্রে দেশের নামী হোটেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে ভর্তির জন্য কেন্দ্রীয় ভাবে এনসিএইচএম জেইই-এর আয়োজন করা হয়।

৫। হিউম্যানিটিজ় এবং সমাজবিজ্ঞান-এর প্রবেশিকা

ক) কুয়েট ইউজি— দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের জন্য আয়োজন করা হয় কুয়েট ইউজি-র। এই প্রবেশিকার মাধ্যমে হিউম্যানিটিজ় এবং সমাজবিজ্ঞানের নানা বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ পান পড়ুয়ারা।

এ ছাড়াও, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান স্নাতকে ভর্তির জন্য আলাদা প্রবেশিকার আয়োজন করে বা দ্বাদশের পরীক্ষার ফল খতিয়ে দেখে। রাজ্যে ও দেশের বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সরকারি তরফে সেন্ট্রালাইজ়ড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে পড়ুয়াদের দ্বাদশের ফলাফলের ভিত্তিতে ভর্তি নেওয়া হয়। এ ছাড়া, যাদবপুরের মতো প্রতিষ্ঠান আলাদা প্রবেশিকারও আয়োজন করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement