IIT Kharagpur Recruitment 2026

মাসিক দু’ লক্ষ টাকা বেতনে কর্মী খুঁজছে আইআইটি খড়্গপুরে! কোন পদে, কারা আবেদন করবেন?

প্রতিষ্ঠান অধীনস্থ আইআইটি খড়্গপুর এআই৪আইসিপিএস আই হাব ফাউন্ডেশনের জন্য এই নিয়োগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১২
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

রাজ্যের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর অধীনস্থ প্রতিষ্ঠানে চাকরির সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এমন ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

Advertisement

প্রতিষ্ঠান অধীনস্থ আইআইটি খড়্গপুর এআই৪আইসিপিএস আই হাব ফাউন্ডেশন-এর জন্য এই নিয়োগ হবে চিফ টেকনিক্যাল অফিসার পদে। তাঁকে প্রতিষ্ঠানের এআই এবং মেশিন লার্নিং সংক্রান্ত অত্যাধুনিক গবেষণাকে বাণিজ্যিক পণ্য তৈরি, স্টার্ট আপ গড়ে তোলা, সাইবার ফিজ়িক্যাল সিস্টেম প্রয়োগ করার মতো নানা কাজ দেখভালের দায়িত্বে থাকতে হবে।

চিফ টেকনিক্যাল অফিসারের পদটি পূর্ণ সময়ের। তাঁকে চুক্তির ভিত্তিতে প্রথমে এক বছর কাজ করতে হবে। এর পর তাঁর কর্মদক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ সর্বাধিক তিন বছর করা হতে পারে। পারিশ্রমিক হবে মাসে ২ লক্ষ টাকা।

Advertisement

আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সমতুল বিষয়ে পিএইচডি, এমএস, এমএস (রিসার্চ) বা বিটেক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রয়োজন ২ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতাও। মূল বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিশদ জানানো হয়েছে।

প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আগামী ১০ মার্চ আবেদনের শেষ দিন। বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement