IISWBM Recruitment 2026

কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারের খোঁজ, কোন পদের জন্য আবেদন করা যাবে?

নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে প্রথমে এক বছর। এর পর প্রতিষ্ঠানের প্রয়োজনে এবং নিযুক্তের কর্মদক্ষতার ভিত্তিতে মেয়াদ বাড়ানো হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৪
Share:

প্রতীকী চিত্র।

কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত প্রতিষ্ঠানে কর্মখালি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম)-এর ম্যানেজমেন্ট হাউসে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। নিয়োগের সময় প্রয়োজন অনুযায়ী শূন্যপদের সংখ্যা স্থির করা হবে। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে প্রথমে এক বছর। এর পর প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী এবং নিযুক্তের কর্মদক্ষতার ভিত্তিতে মেয়াদ বাড়ানো হতে পারে। তাঁদের পারিশ্রমিক স্থির করা হবে শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে।

আবেদনকারীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। এ ছাড়া ন্যূনতম এক বছর ভবন নির্মাণ সংক্রান্ত কাজে তত্ত্বাবধানের অভিজ্ঞতা থাকাও থাকা জরুরি। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ২০ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা খতিয়ে দেখে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement