IGNOU Admission 2026

স্নাতক, স্নাতকোত্তর স্তরে মুক্ত এবং দূরশিক্ষা মাধ্যমে পড়ার সুযোগ, বৃদ্ধি হয়েছে আবেদনের মেয়াদ

নয়া দিল্লির ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে একাধিক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। পড়ুয়ারা মুক্ত এবং দূরশিক্ষা (ওডিএল) মাধ্যমে সমস্ত বিষয় নিয়ে কোর্স করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩০
Share:

ইগনু। ছবি: সংগৃহীত।

নয়া দিল্লির ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু) থেকে একাধিক কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে, ইগনু সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি হয়েছে। এর আগেও মেয়াদ বৃদ্ধি করে ৩১ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল।

Advertisement

নয়া দিল্লির ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে একাধিক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। পড়ুয়ারা মুক্ত এবং দূরশিক্ষা (ওডিএল) মাধ্যমে সমস্ত বিষয় নিয়ে কোর্স করতে পারবেন। ২০০-র বেশি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। ইতিহাস, অর্থনীতি, হিন্দি, রাষ্ট্রবিজ্ঞান, পাবলিক অ্যাডমিনিস্ট্রশনের পাশাপাশি আগ্রহীরা চাইলে তথ্য সুরক্ষা, ডেয়ারি ফার্মিং, পরিবেশ, সুস্থায়ী উন্নয়নের মতো যুগোপযোগী বিষয় নিয়ে পড়তে পারবেন। পাশাপাশি, বেশ কিছু বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরের পাশাপাশি ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্সও করা যাবে। তবে যে কোনও কোর্সে ভর্তি হওয়ার জন্য দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতেই হবে।

কী ভাবে আবেদন জানাবেন?

Advertisement

প্রথমে ইগনু-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দেওয়ার দরকার। বর্ধিত সময় অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইগনু-র ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement