Pre PhD Diploma Admission

অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড স্পেস সায়েন্স বিষয়ে উচ্চশিক্ষা! ডিপ্লোমার সুযোগ ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স-এ

অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড স্পেস সায়েন্স বিষয়ে পিএইচডি-র আগে ডিপ্লোমা পড়ানো হবে। যেখানে সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা সংক্রান্ত বিষয়ে পড়তে হবে। এটি তিন বছরের কোর্স।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৩:৪১
Share:

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স থেকে একটি বিশেষ কোর্স করানো হয়। যার নাম ‘প্রি পিএইচডি ডিপ্লোমা প্রোগ্রাম। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে কেন্দ্রের ওয়েবসাইটে।

Advertisement

অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড স্পেস সায়েন্স বিষয়ে পিএইচডি-র আগে ডিপ্লোমা পড়ানো হবে। যেখানে সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা সংক্রান্ত বিষয়ে পড়তে হবে। এটি তিন বছর মেয়াদের কোর্স। প্রতি বছর ৫০ হাজার টাকা করে জমা দিতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকা চাই। পাশপাশি সায়েন্স বিষয়েই স্নাতকোত্তর হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। তবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সরাসরি কেন্দ্রতে গিয়েও যোগাযোগ করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement