PG Admission 2026

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং-এর মতো বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ, ভর্তির আবেদন করতে পারবেন কারা?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইএসটি) এরোস্পেস ইঞ্জিনিয়ারিং-সহ পাঁচটি বিষয়ে স্নাতকোত্তর স্তরের কোর্স করাবে। বিশেষ শর্তে ভর্তি হওয়ার সুযোগ পাবেন স্নাতকেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তরের সুযোগ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইএসটি) আগ্রহীদের ভর্তি নেবে। ওই শিক্ষা প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, শর্ত সাপেক্ষে স্নাতকদের আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

উল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতকোত্তর স্তরে কেন্দ্র সরকারি কর্মচারীরাই ভর্তি হতে পারবেন। কোর্সে ভর্তি হওয়ার পর তাঁরা দু’বছরের জন্য ‘স্টাডি লিভ’-এর সুবিধা পাবেন। একই সঙ্গে যাঁরা পরবর্তীতে পিএইচডি-র জন্য সুযোগ পাবেন, সেই সময়ও দু’বছরের জন্য ছুটি পাবেন। তবে, এ জন্য তাঁদের সংশ্লিষ্ট দফতরের অনুমতিপত্র (নো অবজেকশন সার্টিফিকেট) জমা দিতে হবে। স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার জন্য কেন্দ্র সরকারি কর্মচারীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়া আবশ্যক।

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছাড়াও গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, এভিওনিক্স এবং আর্থ অ্যান্ড স্পেস সায়েন্সেস— এই সমস্ত বিষয়েও মাস্টার অফ টেকনোলজি (এমটেক) কোর্স করার সুযোগ থাকছে। যাঁরা বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে উল্লিখিত বিষয়ে স্নাতক হয়েছেন, তাঁরা ভর্তির আবেদন করতে পারবেন। আইআইএসটি থেকে স্নাতকোত্তর যোগ্যতা অর্জনের পর পড়ুয়ারা ওই প্রতিষ্ঠান থেকেই পিএইচডি করার সুযোগ পাবেন।

Advertisement

তবে, আর্থ অ্যান্ড স্পেস সায়েন্সেস-এর ক্ষেত্রে যাঁরা গণিত, পদার্থবিদ্যা কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছে— তাঁদের আবেদনও গ্রহণ করা হবে। সমস্ত প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। তাঁদের স্নাতক স্তরের পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকা বাঞ্ছনীয়।

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। ১৭ মার্চ পর্যন্ত আবেদন পাঠানোর সুযোগ থাকছে। আবেদনমূল্য হিসাবে ৭০০ টাকা ধার্য করা হয়েছে। বাছাই করা প্রার্থীদের ১ এবং ২ এপ্রিল ইন্টারভিউ হতে চলেছে। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হবে ১৪ অগস্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement