Joint CSIR–UGC–DBT JRF-NET 2026

দু’টির বদলে দিতে হবে মাত্র একটি পরীক্ষা, বিশেষ বিষয়ের নেট নিয়ে চালু নতুন বিধি

জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট এবং ডিবিটি বায়োটেকনোলজি এলিজিবিলিটি টেস্ট (বিইটি) — এই দু’টি পরীক্ষার মাধ্যমে লাইফ সায়েন্সেস এবং বায়োটেকনোলজি বিষয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ অর্জনের সুযোগ মেলে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) নিয়ে বিশেষ সিদ্ধান্ত। ২০২৬-এর ডিসেম্বর মাস থেকে জয়েন্ট সিএসআইআর-ইউজিসি-ডিবিটি নেট চালু হতে চলেছে। ওই পরীক্ষার মাধ্যমে লাইফ সায়েন্সেস এবং বায়োটেকনোলজি-র মতো বিষয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ অর্জনের সুযোগ থাকছে।

Advertisement

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর (সিএসআইআর) তরফে জানানো হয়েছে, একইসঙ্গে দু’টি বিষয়ের পরীক্ষা নেওয়া হলেও ফেলোশিপের সংখ্যা কমানো হচ্ছে না। বিজ্ঞান শাখার বিভিন্ন বিষয়ের পড়ুয়ারা যাতে এই পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, সেই কথা মাথায় রেখেই প্রশ্নপত্র তৈরি করা হবে। তাতে সমস্ত বিষয় থেকেই প্রশ্ন থাকবে।

একটির বদলে একাধিক বিষয়ে পরীক্ষা হওয়ার কারণে মূল্যায়নও স্বচ্ছ ভাবে হবে, আশা সিএসআইআর-এর। সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন ব্যবস্থায় পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের বিষয়ভিত্তিক জ্ঞান, বিশ্লেষণের ক্ষমতা এবং বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করার সক্ষমতা যাচাই করা হবে।

Advertisement

এর আগে জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট এবং ডিবিটি বায়োটেকনোলজি এলিজিবিলিটি টেস্ট (বিইটি)— এই দু’টি পরীক্ষার মাধ্যমে লাইফ সায়েন্সেস এবং বায়োটেকনোলজি বিষয়ে জুনিয়র রিসার্চ ফেলোশিপ দেওয়া হত। এর সঙ্গে তাঁরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে চাকরি এবং পিএইচডি-র যোগ্যতাও অর্জন করতেন। এই সমস্ত সুবিধাই নতুন পরীক্ষাতেও থাকছে। দ্রুতই পরীক্ষায় আবেদনের শর্তাবলি এবং পাঠ্যক্রম সংক্রান্ত তথ্য জানাবে সিএসআইআর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement