Admission in NIT Durgapur

স্নাতকের পর সমাজসেবায় আগ্রহ! এনআইটি দুর্গাপুরে পাওয়া যেতে উচ্চ শিক্ষার সুযোগ

২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য এমএসডব্লিউ প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। কোর্সের মেয়াদ দু’বছর। আসন সংখ্যা ১৫টি। মোট খরচের পরিমাণ ১ লক্ষ ১৫ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৩:৫৬
Share:

এনআইটি দুর্গাপুর। ছবি: সংগৃহীত।

সমাজসেবা নিয়ে উচ্চস্তরের পড়াশোনা করতে চাইলে খোঁজ নেওয়া যেতে পারে কেন্দ্রীয় প্রতিষ্ঠান দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে (এনআইটি)। সমাজসেবা বা সোশ্যাল ওয়ার্ক স্নাতকোত্তর (এমএসডব্লিউ) স্তরে পড়ার সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। সম্প্রতি এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই সম্পর্কিত বিজ্ঞপ্তি।

Advertisement

২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য এমএসডব্লিউ প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে। কোর্সের মেয়াদ দু’বছর। আসনসংখ্যা ১৫টি। খরচের হতে পারে প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা। এই কোর্সে আবেদনের জন্য পড়ুয়াদের যে কোনও বিষয়ে স্নাতক স্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। যে সকল পড়ুয়া স্নাতকের চূড়ান্ত বর্ষে পড়াশোনা করছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এনআইটি দুর্গাপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ মে ২০২৬।

আবেদন প্রক্রিয়া শেষ হলে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাছাই করা পড়ুয়াদের লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তার পরই মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে। পরীক্ষায় বসার জন্য বাছাই পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে আগামী ১৯ মে। প্রতিষ্ঠানে লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ২৬ মে । লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ হবে ৫০, ৩০ এবং ২০ নম্বরের। কোর্সে ভর্তির জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে ২৯ মে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement