CUET PG Result 2026

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে প্রবেশিকার ফলপ্রকাশ, গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কি কমল?

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আয়োজিত কমন ইউনিভার্সিটি এন্ট্রানস্ টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামস-এ (কুয়েট পিজি) মোট ১৫৭টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১১:৪৭
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকার ফলাফল প্রকাশিত হয়েছে। হিসাব বলছে এ বার পরীক্ষার্থীর সংখ্যা বেশ কম।

Advertisement

ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র তরফে জানানো হয়েছে, ২০২৬-এর কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামস-এ (কুয়েট পিজি) পরীক্ষা দিয়েছেন ৩ লক্ষ ৪৫ হাজার ২২০জন। ২০২৫-এ পরীক্ষা দিয়েছিলেন ৫ লক্ষ ২৩ হাজার ০৩২ জন। গত বছরের তুলনায় কমেছে পরীক্ষার্থীর সংখ্যা।

উত্তীর্ণদের মধ্যে ১ লক্ষ ৪৭ হাজার ১৫১ জন ছাত্র, ১ লক্ষ ৯৮ হাজার ০৬০ ছাত্রী এবং ৯ জন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী রয়েছেন। ২০২৫-এ মোট ১৯১টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থেকে নিজের পছন্দের কেন্দ্রটি বেছে নিতে পেরেছিলেন উত্তীর্ণেরা। ২০২৬-এ সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৯৮টি। এর মধ্যে ৪৫টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ৪০টি রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়, ২৪টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৮৯টি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে।

Advertisement

২০২৬-এ ২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ৫০টি পর্বে মোট ১৫৭টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি) পদ্ধতিতে প্রতি দিন দুই থেকে তিনটি অর্ধে ৯০ মিনিট করে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রথমার্ধ সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১০টা, দ্বিতীয়ার্ধের পরীক্ষা বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টো এবং তৃতীয়ার্ধের পরীক্ষা বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলেছে।

এ বারের পরীক্ষায় এমটেক অ্যান্ড হায়ার স্টাডিজ় বিভাগের ১২টি বিষয়ের পরীক্ষায় উত্তর ইংরেজি ভাষায় লেখার সুযোগ দেওয়া হয়েছিল। তবে, আচার্য পেপারের ২৫টি বিষয়ের পরীক্ষায় ইংরেজি বা সংস্কৃত ভাষায় উত্তর লেখা গেলেও, ওই বিভাগের একটি মাত্র বিষয় ‘ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড বুদ্ধ দর্শন’-এর ক্ষেত্রে হিন্দি ভাষায় উত্তর লিখতে হয়েছে। উত্তীর্ণরা ফলাফল দেখার জন্য এনটিএ-এর ওয়েবসাইট (exams.nta.nic.in/CUET-PG) দেখে নিতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement