PG Diploma Admission 2026

ডিজ়িটাল ইনফরমেটিক্স-সহ নানা বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ! আবেদন করতে পারবেন কর্মরতেরাও

পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমার জন্য মোট ১০০টি আসন বরাদ্দ করা হয়েছে। আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউয়ের ব্যবস্থা থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৩:১৪
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ডিজ়িটাল ইনফরমেটিক্স-সহ বিভিন্ন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অর্জনের সুযোগ। চাকরিজীবীরাও সংশ্লিষ্ট কোর্সগুলির জন্য আবেদনের সুযোগ পাবেন। আসনসংখ্যা ১০০টি।

Advertisement

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিআর), কলকাতা থেকে আগ্রহীরা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করতে পারবেন। যে সব বিষয়গুলি প্রতিষ্ঠানের তরফে পড়ানো হবে, সেগুলি হল— কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিজিটাল ইনফরমেটিক্স, সফট্অয়্যার অ্যাপ্লিকেশনস ইন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড কন্ট্রোল, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট।

সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এই বিষয়গুলি রেগুলার (এক বছরের কোর্স) এবং মডিউলার (দু’বছরের কোর্স) পদ্ধতিতে পড়ার সুযোগ থাকছে। কর্মরতেরাও আবেদন করতে পারবেন।

Advertisement

পড়ুয়াদের থিয়োরির পাশাপাশি, হাতেকলমে প্রশিক্ষণ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের অধীনে থেকে কাজ শেখানো হবে। ১৫ জুন ইন্টারভিউয়ের মাধ্যমে পড়ুয়াদের মেধা যাচাই করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ভর্তি হতে আগ্রহীরা অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদনমূল্য হিসাবে ৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে। আগ্রহীদের ২৫ মে-এর মধ্যে আবেদন জানাতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement