Recruitment in Powergrid

পাওয়ারগ্রিডে একাধিক কর্মী নিয়োগ, রাজ্যেও হবে কর্মস্থল

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মে ২০২৩ ১৭:৪২
Share:

পাওয়ারগ্রিডে কাজের সুযোগ। ছবি: সংগৃহীত।

পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

জুনিয়র অফিসার ট্রেনি (এইচআর) পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ৪৬টি। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশ্যা-সহ একাধিক রাজ্যে নিয়েগ করা হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিবিএ/ বিবিএম/ বিবিএস-এ স্নাতক হওয়া প্রয়োজন। ৩০ মে ’২৩ অনুযায়ী প্রার্থীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। কাজে যুক্ত হওয়ার পর প্রতি মাসে ভাতা বাবদ ২৭,৫০০ টাকা করে দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

Advertisement

প্রার্থীকে পাওয়ারগ্রিডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনের জন্য বরাদ্দ টাকাও জমা দেওয়া দরকার। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ মে।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে পাওয়ারগ্রিড-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement