UPSC CSE Results 2025

ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফলঘোষণা, উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা কত?

গত বছর অগস্টে সিএসই-র মেন পরীক্ষার আয়োজন করা হয়েছিল সারা দেশে। গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত ধাপের ইন্টারভিউয়ের আয়োজন করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৬:৪৩
Share:

ইউপিএসসি। ছবি: সংগৃহীত।

২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষা (সিএসই)-র ফলঘোষণা করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। শুক্রবার কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হল পরীক্ষার ফলাফল। কমিশনের ওয়েবসাইটে তা দেখা যাবে। তবে পরীক্ষার্থীরা নিজেদের মার্কশিট ওয়েবসাইটে দেখতে পারবেন ১৫ দিন পর।

Advertisement

গত বছর অগস্ট মাসে সিএসই-র মেন পরীক্ষার আয়োজন করা হয়েছিল সারা দেশে। এর পর ডিসেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চূড়ান্ত ধাপের ইন্টারভিউয়ের আয়োজন করা হয়। পরীক্ষা শেষের কিছুদিনের মধ্যেই ফলঘোষণা করা হল। পরীক্ষায় মোট ৯৫৮ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ৩১৭ জন অসংরক্ষিত শ্রেণি, ১০৪ জন অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি, ৩০৬ জন অনগ্রসর শ্রেণি, ১৫৮ জন তফশিলি জাতি এবং ৭৩ জন তফশিতি উপজাতিভুক্ত।

পরীক্ষায় প্রথম স্থানাধিকারী অনুজ অগ্নিহোত্রী পেশায় চিকিৎসক। এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন এমস যোধপুর থেকে। প্রথম ২০-র তালিকায় নেই কোনও বাঙালি।

Advertisement

চলতি বছরে সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে মোট ১,০৮৭ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। দেশের প্রশাসনিক কাঠামোয় সর্বোচ্চ আমলাতান্ত্রিক পদে নিযুক্তেরা কাজের সুযোগ পাবেন। এর মধ্যে আইএএস পদমর্যাদায় শূন্যপদ ১৮০, আইএফএস পদমর্যাদায় শূন্যপদ ৫৫ এবং আইপিএস পদমর্যাদায় শূন্যপদ ১৫০। এ ছাড়া কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক এবং দফতরে গ্রুপ এ-তে ৫০৭ এবং গ্রুপ বি-তে ১৯৫টি শূন্যপদ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement