বাংলাদেশে লঞ্চ ডুবি, উদ্ধার দু’টি দেহ

পদ্মানদীতে ডুবে গেল একটি যাত্রিবাহী লঞ্চ। ঘটনাটি ঘটেছে মধ্য বাংলাদেশের মুন্সিগঞ্জে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় লঞ্চটিতে প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন। মুন্সিগঞ্জের পুলিশ প্রধান তোফাজ্জল হোসেন জানিয়েছেন, ৪৫ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও ডুবে যাওয়া লঞ্চটির মধ্যে আটকে রয়েছেন বহু যাত্রী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৪ ১৬:১৯
Share:

মুন্সিগঞ্জে স্থানীয়দের জমায়েত।

পদ্মানদীতে ডুবে গেল একটি যাত্রিবাহী লঞ্চ। ঘটনাটি ঘটেছে মধ্য বাংলাদেশের মুন্সিগঞ্জে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় লঞ্চটিতে প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন। মুন্সিগঞ্জের পুলিশ প্রধান তোফাজ্জল হোসেন জানিয়েছেন, ৪৫ জনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও ডুবে যাওয়া লঞ্চটির মধ্যে আটকে রয়েছেন বহু যাত্রী। উদ্ধার করা হয়েছে দুই যাত্রীর দেহ।

Advertisement

কী ভাবে ঘটল এই দুর্ঘটনা?

প্রশাসন সূত্রে খবর, সোমবার দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের মাদারিপুরের কাওড়াকান্দি থেকে মাওয়া লঞ্চঘাটে যাওয়ার পথে তীব্র স্রোতের মধ্যে পিনাক-৬ নামে ওই লঞ্চটি ডুবে যায়। অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে উত্তাল নদীতে টাল সামলাতে না পেরে লঞ্চটি ডুবে যায় বলে সন্দেহ করা হচ্ছে।

Advertisement

কান্নায় ভেঙে পড়ছেন নিখোঁজদের পরিজনেরা।

প্রথমে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকার্য শুরু করেন। পরে কোস্ট গার্ড ও ফায়ার সাভির্সের কর্মীরা উদ্ধার অভিযানে যোগ দেন। একটি উদ্ধারকারী জাহাজকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকার্য চালাতে অসুবিধা হচ্ছে।

ছবি: এএফপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement