নরেন্দ্র মোদীর ‘গুড গভর্ন্যান্স’-এর নীতিকে মরাঠা মুলুকে বাস্তবায়িত করতে ছোট মন্ত্রিসভা গঠন করেন নতুন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। রবিবার সেই মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বন্টন করেন তিনি। স্বরাষ্ট্র, স্বাস্থ্য আবাসন ও নগরোন্নয়নের মতো মন্ত্রক নিজের কাছেই রেখেছেন তিনি।
দশ সদস্যের এই মন্ত্রিসভায় কে কোন মন্ত্রক পেলেন—
• একনাথ খাড়সে— রাজস্ব, সংখ্যালঘু উন্নয়ন, ওয়াকফ, কৃষি, দুগ্ধ, প্রাণীসম্পদ বিকাশ, মত্স্য এবং আবগারি।
• সুধীর মুঙ্গাতিয়ার— অর্থ এবং পরিকল্পনা, বন।
• বিনোদ তাওড়ে— স্কুল শিক্ষা, ক্রীড়া, উচ্চ এবং প্রযুক্তিগত শিক্ষা, চিকিত্সা শিক্ষা, মরাঠি ভাষা ও সংস্কৃতি।
• প্রকাশ মেহতা— খনি, শিল্প এবং সংসদীয় বিষয়ক।
• চন্দ্রকান্ত পাটিল— সমবায়, বস্ত্র ও বিপণন।
• পঙ্কজা মুন্ডে— গ্রামোন্নয়ন, জল সংরক্ষণ এবং শিশু ও নারী উন্নয়ন।
• বিষ্ণু সাভারা— উপজাতি উন্নয়ন, সামাজিক ন্যায় এবং বিশেষ সহায়তা।
• দিলীপ কাম্বলে— উপজাতি উন্নয়ন, সামাজিক ন্যায় এবং বিশেষ সহায়তা।
• বিদ্যা ঠাকুর (প্রতিমন্ত্রী)— গ্রামোন্নয়ন, জল সংরক্ষণ এবং শিশু ও নারী উন্নয়ন।