ক্ষতিপূরণের দাবি জানিয়ে চিঠি কমিশনে

মারা গেলে তো বটেই, রেল দুর্ঘটনায় আহতদের চিকিৎসা এমনকী এককালীন ক্ষতিপূরণের দায়ও রেল মন্ত্রকের। প্রাকৃতিক বিপর্যয়ের পরেও ক্ষয়-ক্ষতি পুষিয়ে দিতে কেন্দ্র বা রাজ্য সরকার— দু’তরফেই এগিয়ে আসার নজির রয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০৩ মে ২০১৬ ০৩:৫৬
Share:

মারা গেলে তো বটেই, রেল দুর্ঘটনায় আহতদের চিকিৎসা এমনকী এককালীন ক্ষতিপূরণের দায়ও রেল মন্ত্রকের। প্রাকৃতিক বিপর্যয়ের পরেও ক্ষয়-ক্ষতি পুষিয়ে দিতে কেন্দ্র বা রাজ্য সরকার— দু’তরফেই এগিয়ে আসার নজির রয়েছে। কিন্তু, ভোট-পর্বে হিংসার বলি হলে, হাত গুটিয়ে বসে থাকে সব পক্ষই। কেন? প্রশ্ন তুলে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন বিশিষ্ট পরিবেশবিদ এবং আইন বিশেষজ্ঞ বিশ্বজিৎ মুখোপাধ্যায়। চটকল শ্রমিকদের নিখরচায় আইনি সহায়তা থেকে শব্দ-বিধি প্রচলনে দেশের অন্যতম পুরোধা বিশ্বজিৎবাবুর দাবি, ‘‘বন্যা থেকে শব্দ-শহিদ, যে কোনও দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেয় সরকার। ভোটের গণ্ডগোলে প্রাণহানি হলে তার দায়ও সরকারকে নিতে হবে।’’ কমিশনকে তিনি মনে করিয়ে দিচ্ছেন, ‘‘ভোট-পর্বে প্রাণহানির ঘটনায় সরকার যাতে ক্ষতিপূরণ দেয় সে ব্যাপারে কমিশনের বিশেষ নজরদারি থাকা উচিৎ।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement