WB Elections 2026

তৃণমূলের তারকা প্রচারকদের তালিকায় ফেরানো হল অনুব্রতকে! প্রথম দফার ভোটের জন্য ৪০ জনের নাম ঘোষিত

প্রথম দফার ভোটের তারকা প্রচারকদের তালিকায় ফের জায়গা করে নিলেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। শনিবার সর্বভারতীয় তৃণমূলের তরফে প্রকাশিত প্রথম দফার ভোটের প্রচারে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে অনুব্রতের নাম অন্তর্ভুক্ত হওয়ায় জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৯:০৪
Share:

অনুব্রত মণ্ডল। ছবি: সংগৃহীত।

বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়ে শাসকদল তৃণমূলের প্রথম দফার ভোটের তারকা প্রচারকদের তালিকায় ফের জায়গা করে নিলেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। শনিবার সর্বভারতীয় তৃণমূলের তরফে প্রকাশিত প্রথম দফার ভোটের প্রচারে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে অনুব্রতের নাম অন্তর্ভুক্ত হওয়ায় জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Advertisement

২০২১ সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের অন্যতম তারকা-মুখ হিসাবে প্রচারে সক্রিয় ছিলেন অনুব্রত। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় তিনি জেলে থাকায় তারকা প্রচারকদের তালিকা থেকে বাদ পড়েছিলেন। গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ অগস্ট বোলপুরের বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয়। প্রথমে তাঁকে রাখা হয় আসানসোল সংশোধনাগারে, পরে ২০২৩ সালের মার্চ তাঁর ঠাঁই হয় দিল্লির তিহাড় জেল। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে ২০২৪ সালের ৩০ জুলাই সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে। যদিও প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হতে সময় লাগে। ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষে তিহাড় জেল থেকে মুক্তি পান তিনি। দু’বছর এক মাসেরও বেশি সময় জেলবন্দি ছিলেন এই তৃণমূল নেতা।

জেল থেকে বেরোনোর পর থেকেই অনুব্রতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা চলছিল। কারণ, কারাবাসের সময় জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। তিনি বীরভূমে ফেরার পর অবশ্য জেলা সংগঠনের কোর কমিটির আহ্বায়ক করা হয় তাঁকে। এ বার দলের তারকা প্রচারকের তালিকাতেও স্থান ফিরে পেলেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এখন অনুব্রতের প্রমাণ করার লড়াই, জেল থেকে ফিরে কতটা সক্রিয় ভাবে প্রচারে অংশ নেন ‘কেষ্ট’ এবং তা ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে, নজর থাকবে সে দিকে। উল্লেখ্য, তারকা প্রচারকদের তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মোট ৪০ জন নেতাকে জায়গা দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement