—প্রতীকী চিত্র।
দলের নেতা-কর্মীদের হুমকি এবং মানিকতলার দলীয় প্রার্থী সুমন রায়চৌধুরীর সমর্থনে হোর্ডিং বসাতে তৃণমূল কংগ্রেস বাধা দিয়েছে বলে অভিযোগ তুলল কংগ্রেস। তাদের অভিযোগ, শনিবার রাতে ১৫ নম্বর ওয়ার্ডে সাহিত্য পরিষদের কাছে তৃণমূল কর্মীদের একাংশ মত্ত অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছেন। কংগ্রেসের অভিযোগ, সুমনের সমর্থনে প্রচার চালানো যাবে না বলে হুমকি দিয়েছে তৃণমূল। পুরো বিষয়টি নির্বাচন কমিশন ও কলকাতা পুলিশের নজরে এনে কড়া পদক্ষেপ করার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে