WB Assembly Elections 2026

‘লভ জিহাদ আর ল্যান্ড জিহাদ শেষ করব, এ বার বাংলায় সকলে একটাই বিয়ে করবে’! মালদহে ঘোষণা অমিত শাহের

মঙ্গলবার পশ্চিমবঙ্গে তিনটি জনসভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। উত্তর দিনাজপুরে পদযাত্রা দিয়ে শুরু। তার পর গঙ্গারামপুরে সভা করেছেন তিনি। দ্বিতীয় সভা মালদহের মানিকচকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৫:৩৭
Share:

নির্বাচনী জনসভায় অমিত শাহ। —ফাইল চিত্র।

না-জানলেই নয়
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৬:২১ key status

পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারী-মুক্ত করবে বিজেপি

‘‘বিজেপি দেশকে সন্ত্রাসবাদী, নকশালবাদ থেকে মুক্ত করেছে। এই বিজেপি এ বার পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারী-মুক্ত করবে।’’

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৬:২০ key status

বাবরি ইস্যুতে অমিতের নিশানা

‘‘বাবর ভেঙেছিলেন রামমন্দির। মোদীজি অযোধ্যায় রামমন্দির বানিয়েছেন। আর মমতাদিদির হুমায়ুন কবীর বলেছেন, বাংলার মাটিতে বাবরি মসজিদ তৈরি করবে। আমি বলি, হুমায়ুন কবীর, তুমি কান খুলে শুনে নাও, এই মাটিতে কোনও মায়ের লাল বাবরি মসজিদ করতে পারবে না। মমতাদিদি আপনি এবং ভাইপোও শুনে নিন, আপনাদের বাবরি মসজিদ বানানোর স্বপ্ন ৫ তারিখ চুরমার হয়ে যাবে।’’

Advertisement
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৬:১৬ key status

‘মমতার গুন্ডাদের বলে যাচ্ছি...’

অমিত শাহ বললেন, ‘‘ভোটের সময় মমতার গুন্ডা অশান্তি করে? চিন্তা করবেন না, এ বার করবে না। মমতার গুন্ডাদের বলে যাচ্ছি, ২৩ এপ্রিল বাড়িতে থাকবেন। না হলে ৫ মে আপনাদের দেখা হবে।’’

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৬:১৫ key status

‘মমতাদিদি ৫ তারিখ আসতে দিন’

শিক্ষক মামলা থেকে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর হুঁশিয়ারি, ‘‘এঁরা ভাবেন দুর্নীতি করে করে রেহাই পাবেন। মমতাদিদি ৫ তারিখ আসতে দিন, দুর্নীতিবাজদের এক এক করে জেলে ভরব।’’

Advertising
Advertising
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৬:১২ key status

‘লভ জিহাদ আর ল্যান্ড জিহাদ শেষ করব, এ বার বাংলায় সকলে একটাই বিয়ে করবে’!

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গের জন্য উন্নয়নের দুয়ার খুলে দেওয়া হবে। এমনই ঘোষণা অমিত শাহের। তিনি জানান, বাংলায় কেউ আর একাধিক বিয়ে করতে পারবেন না। তাঁর কথায়, ‘‘কারও চারটি বিয়ে করলেও ছাড়, কেউ একটা বিয়ে করবে! দিদিরা বলুন, এটা ঠিক? চিন্তা করবেন না। ৫ মে সরকার গড়ার পর ইউসিসি চালু করব। চারটে বিয়ে এ বার শেষ। ‘লভ জিহাদ’ আর ‘ল্যান্ড’ জিহাদ শেষ করব।’’

Advertisement
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৬:০৭ key status

কাটমানি-খোঁচা

‘‘আপনাদের যারা কাটমানি নিয়েছে, তারা ভাবে, কিছু হবে না। কিন্তু দিদি, আমরা কাটমানিখোরদের উল্টো করে ঝুলিয়ে সোজা করি।’’

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৬:০৫ key status

‘দিদি আপনার সময় শেষ’

‘‘দিদি আপনার সময় শেষ, উত্তরবঙ্গ আপনাকে টাটা করে দিয়েছে। এ বার সারা ভারত থেকে তৃণমূলকে টাটা করে দেওয়া হবে।’’

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৬:০৩ key status

মালদহের আম নিয়ে মমতাকে নিশানা

অমিত শাহ বলেন, ‘‘আজ যখন এখানে এসেছি, মালদহের আমের কথা বলতে চাই। আমাদের গুজরাত এখান থেকে পাঁচ হাজার কিলোমিটার দূরে। কিন্তু মালদহের আম গুজরাতের বাজারে পৌঁছোনোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোল্ড স্টোরেজ তৈরি না-করায় আম নষ্ট হচ্ছে।’’

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৫:৫৮ key status

‘মাফিয়ারাজ বন্ধ করতে চান তো?’

অমিত শাহ বলেন, ‘‘মাফিয়ারাজ বন্ধ করতে চান তো? উত্তরবঙ্গকে উন্নত করতে চান তো? তা হলে দু’হাত তুলে বলুন ‘জয় শ্রীরাম’।’’

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৫:৩৮ key status

মানিকচকে বিজেপির সভা শুরু

মানিকচকে সভা শুরু বিজেপির। মঙ্গলবার রাজ্যে অমিত শাহের এটি দ্বিতীয় রাজনৈতিক সভা।

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৫:০৮ key status

তিন শাহি-সভা

মঙ্গলবার পশ্চিমবঙ্গে তিনটি জনসভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। উত্তর দিনাজপুরে পদযাত্রা দিয়ে শুরু। তার পর গঙ্গারামপুরে সভা করেছেন তিনি। দ্বিতীয় সভা মালদহের মানিকচকে। তৃতীয় সভা মালদহেরই গাজোলে।

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৩:১০ key status

বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ

পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে বীরভূমের সভা খেকে ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার ময়ূরেশ্বরের সভা থেকে তিনি জানান, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন এমন একজন, যিনি বাংলা ভাষায় কথা বলেন, বাংলার মাটিতেই বড় হয়েছেন, বাংলায় পড়াশোনা করেছেন। বিজেপির এমন কোনও কার্যকর্তাই হবেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী।

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৩:১০ key status

‘দেওয়াল লিখন পড়তে পারছি’

সোমবারের জনসভা থেকে অমিত শাহ মন্তব্য করেন, আগামিদিনের দেওয়াল লিখন স্পষ্ট। আগামী ৫ মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়তে চলছে। শাহের কথায়, ‘‘বাংলার মানুষ দিদিকে টাটা, বাই-বাই বলতে তৈরি।’’ মমতাকে তিনি নিশানা করে বলেন, ‘‘আপনার গুন্ডাদের বোমাবাজিতে বাংলার মানুষ আর ভয় পাবে না। বাংলার মানুষ এ বার বোমার জবাব ব্যালটে দেবে।’’ 

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৩:০৯ key status

শাহের নিশানায় তৃণমূল

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মুখে পর পর জনসভা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাশাপাশি শিল্প, কর্মসংস্থান নিয়ে লাগাতার আক্রমণ শানাচ্ছেন তিনি। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement