Recruitment in Aliah University

রিসার্চ অ্যাসোসিয়েট নেবে আলিয়া বিশ্ববিদ্যালয়, প্রতি মাসে মিলবে ৩৮ হাজার টাকা

প্রতিষ্ঠানের রসায়ন বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। বিশেষ প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পটি কাজ করবে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড-এর অর্থানুকূল্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৩
Share:

আলিয়া বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিশেষ প্রকল্পের কাজের সুযোগ রয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

রিসার্চ অ্যাসোসিয়েট (আরএ) নেওয়া হবে। প্রতিষ্ঠানের রসায়ন বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। বিশেষ প্রকল্পে কাজ করতে হবে আরএ-কে। প্রকল্পটি কাজ করবে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড-এর অর্থানুকূল্যে। প্রথমে এক বছরের জন্য থাকবে কাজের মেয়াদ। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। প্রতি মাসে ৩৮ হাজার টাকা করে দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি/ মেটিরিয়াল সায়েন্সে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদে নেওয়া হবে কর্মী। ২৭ সেপ্টেম্বর বেলা ২টো থেকে বাছাই করা প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় ইন্টারভিউ হবে। তবে তার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রয়োজনীয় নথি, বিস্তারিত জীবনপঞ্জি মেল করতে হবে। আবেদনপত্র মেল করার শেষ দিন ২৩ সেপ্টেম্বর ’২৩ বিকেল ৫টা পর্যন্ত।

Advertisement

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement