Govt Job Recruitment 2023

বেসিল ইঞ্জিনিয়ার নেবে, বেতন ৩০ হাজারের বেশি

প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩১,৯৩০ টাকা। আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। আনন্দবাজার অনলাইন সংবাদদাতা কলকাতা

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৩ ২২:০৪
Share:

প্রতীকী চিত্র।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এ রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগে রয়েছে কর্মখালি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে ইঞ্জিনিয়ারদের। প্রতি মাসে বেতন দেওয়া হবে ৩১,৯৩০ টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে এক বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। কাজের স্থান হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি) নাগাল্যান্ড। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে যেতে হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনের সময় যদি কোনও রকম সমস্যা হয়, তা হলে বিজ্ঞপ্তিতে দেওয়া মেলে যোগাযোগ করা যেতে পারে। ৩০ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement