CSIR-IICB Recruitment 2026

যাদবপুরের আইআইসিবি-তে নানা গবেষণা প্রকল্পের জন্য প্রয়োজন গবেষক, কোন কোন পদে সুযোগ?

পদ এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা থেকে সর্বাধিক ৪২,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতাও দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৯
Share:

সিএসআইআর-আইআইসিবি। ছবি: সংগৃহীত।

একাধিক গবেষণা প্রকল্পের কাজ হবে যাদবপুরের সিএসআইআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)-তে। সেই প্রকল্পগুলিতে কাজের জন্য বিভিন্ন পদে গবেষক প্রয়োজন। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পগুলিতে অস্থায়ী ভাবে কাজের সুযোগ পাবেন গবেষকেরা।

Advertisement

প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট-১, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট-২, প্রজেক্ট সায়েন্টিস্ট-১, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট-২ পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ ন’টি। প্রকল্পগুলিতে কাজের মেয়াদ থাকবে সর্বোচ্চ এক বছর।

পদ অনুযায়ী, প্রতি প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বা ৪০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পদ এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ২৫,০০০ টাকা থেকে সর্বাধিক ৪২,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া বাবদ ভাতাও দেওয়া হবে।

Advertisement

প্রতি পদে আবেদনকারীদের জন্য রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে, যা বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

প্রকল্পগুলিতে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ২৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানে যোগ্যতার ভিত্তিতে প্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন জীবনপঞ্জি-সহ অন্য নথি নিয়ে প্রার্থীদের সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement