IACS Recruitment 2026

স্ট্রিং থিয়োরি-সহ নানা বিষয়ে গবেষণা যাদবপুরে! খোঁজ চলছে গবেষকের, আবেদন কী ভাবে?

মাসে ৫৮,০০০ টাকা সাম্মানিক ছাড়াও বাড়িভাড়া খাতে ভাতা দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৬
Share:

আইএসিএস। ছবি: সংগৃহীত।

যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের একটি বিভাগে পদার্থবিদ্যা বিষয়ে গবেষণাধর্মী প্রকল্পের কাজ হবে। এ জন্য আবেদন গ্রহণ করা হবে অনলাইনে।

Advertisement

প্রতিষ্ঠানের ফিজ়িক্যাল সায়েন্স স্কুলে কনফরমাল ফিল্ড থিয়োরি, স্ট্রিং থিয়োরি বা সম্পর্কিত বিষয়ে গবেষণাধর্মী কাজ হবে। সেই প্রকল্পেই একজন রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। কাজের মেয়াদ প্রাথমিক ভাবে এক বছর। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়িয়ে তা দু’বছর করা হতে পারে। নিযুক্তকে মাসে ৫৮,০০০ টাকা সাম্মানিক ছাড়াও বাড়িভাড়া খাতে ভাতা দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের পদার্থবিদ্যায় পিএইচডি যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, স্ট্রিং থিয়োরি বিষয়ে গবেষণাপত্র পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিত হতে হবে।

Advertisement

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement