এনএমডিসি লিমিটেড। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের অধীনে চাকরির সুযোগ। সম্প্রতি এ কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএমডিসি) লিমিটেড। সংস্থায় বিভিন্ন ম্যানেজারিয়াল পদমর্যাদায় কর্মী প্রয়োজন। এ জন্য প্রার্থীরা অনলাইনেই আবেদনপত্র জমা দিতে পারবেন।
সংস্থায় অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মাইনিং), ম্যানেজার (মেকানিক্যাল), সেফটি অফিসার, ব্লাস্টিং অফিসার, প্রোডাকশন ম্যানেজার এবং জুনিয়র ম্যানেজার (সার্ভে) পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ পাঁচটি।
বিভিন্ন পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বা ৪০ বছর। সংরক্ষিতদের জন্য থাকবে বয়সের ছাড়। পদমর্যাদার ভিত্তিতে মাসিক বেতনকাঠাম ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা থেকে শুরু করে ১,০০,০০০ থেকে ২,৬০,০০০ টাকা হতে পারে।
বিভিন্ন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রয়োজন পেশাগত অভিজ্ঞতাও। মূল বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবিস্তার জানানো হয়েছে।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতেরা বাদে বাকিদের আবেদনমূল্য ৫০০ টাকা। আগামী ১০ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যদের বেছে নেওয়া হবে।