ডেটা অ্যানালিস্ট পদে খুঁটিনাটি। ছবি: সংগৃহীত।
তথ্য সংগ্রহ, তথ্য যাচাই, তথ্য সংরক্ষণ-সহ নানা ধরনের কাজ করতে হয় ডেটা অ্যানালিস্টকে। সরকারি হোক বা বেসরকারি, কোনও সংস্থার তথ্য সংক্রান্ত যাবতীয় কাজই করতে হয় তাঁকে। তবে, এই পদে চাকরি করতে হলে কী পড়াশোনার প্রয়োজন? বেতন কত মিলতে পারে? রইল খুঁটিনাটি।
যোগ্যতা
স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে (গণিত, পদার্থবিদ্যা, রসায়ন) দ্বাদশ উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
পড়াশোনা
কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স, গণিত, অর্থনীতি, রাশিবিজ্ঞানে স্নাতক হতে হবে। ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্স, ডেটা অথবা ইনফরমেশন ম্যানেজমেন্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।
পেশাগত অভিজ্ঞতা
ডেটা ম্যানেজমেন্ট বিভাগে অন্তত দুই থেকে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের পাইথন, কোডিং জাতীয় কাজের দক্ষতা থাকা চাই।
বেতন কত
শুরুতে এই পদে মাসে ২২ থেকে ৪০ হাজার টাকা বেতন পাওয়ার সুযোগ থাকে। কয়েক বছরের অভিজ্ঞতার পর প্রতি মাসে ৭০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকার মধ্যে বেতন হয়। পাঁচ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্নেরা ১ লক্ষের বেশি পেয়ে থাকেন।
চাকরির সুযোগ
বিভিন্ন আইটি সংস্থা, সফটওয়্যার সংস্থা-সহ নানা জায়গায় চাকরির সুযোগ রয়েছে। বিদেশের নানা সংস্থাও এই পদে কর্মী নিয়োগ করে থাকেন। ভাল পড়াশোনা এবং পেশাগত অভিজ্ঞতা থাকলে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতেও ভাল বেতনে এই পদে চাকরির সুযোগ রয়েছে। শুধু বেসরকারি নয়, সরকারি সংস্থাতেও চাকরি মেলে। ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন এই পদে প্রায়ই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে।