EIL Recruitment 2026

৯১জন কর্মী চাই ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড-এ, আবেদনের শেষ দিন কবে?

গ্রেড ২ অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদ ৯১টি। দেশের যে কোনও রাজ্যে এবং বিদেশেও কর্মস্থল হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৮:০৮
Share:

ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডে কর্মখালি। ছবি: সংগৃহীত।

একাধিক বিভাগে কর্মী নিয়োগ করবে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে।

Advertisement

গ্রেড ২, ৩ এবং ৪ অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। গ্রেড ২ অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদ ৯১টি। দেশের যে কোনও রাজ্যে এবং বিদেশেও কর্মস্থল হতে পারে। অ্যাসোসিয়েট অফিসার পদে আবেদনের জন্য স্নাতকের পাশাপাশি মেটিরিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা থাকা চাই। অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের বয়স যোগ্যতার নিরিখে ৩৭ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড-এর (recruitment.eil.co.in/) ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৪ মে। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement