Job Vacancy in IGNOU 2025

কনসালট্যান্ট নিয়োগ করবে ইগনু, বেতন ৪০ থেকে ৬০ হাজার টাকা

প্রথমে ছ’মাস থাকবে কাজের মেয়াদ। প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ দু’বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৪০ থেকে ৬০ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৩
Share:

ইগনু। ছবি: সংগৃহীত।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-এ চাকরির সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, স্কুল অফ ট্রান্সলেশন স্টাডিজ অ্যান্ড ট্রেনিং বিভাগের তরফে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

নিয়োগ হবে কনসালট্যান্ট (অ্যাকাডেমিক) পদে। প্রথমে ছ’মাস থাকবে কাজের মেয়াদ। প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ দু’বছর পর্যন্ত বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ৪০ থেকে ৬০ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিন্ধিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। যদি পিএইচডি ডিগ্রি থাকে, তবে অগ্রাধিকার পাবেন প্রার্থী। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

ইগনু-র ওয়েবসাইটে 'হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি দেখা যাবে। তাতে দেওয়া আইডি-তে আবেদনপত্র মেল করতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে।

আবেদনকারীদের মধ্যে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement