WB Govt Job Recruitment 2025

চিকিৎসক খুঁজছে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, কোন কোন বিভাগে আবেদন করা যাবে?

সিনিয়র রেসিডেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৪:৪২
Share:

মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ছবি: সংগৃহীত।

চিকিৎসকের খোঁজ করছে মালদহ মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল। সম্প্রতি হাসপাতাল এবং রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে এ সংক্রান্ত নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, হাসপাতালের দু’টি বিভাগে চিকিৎসক নিয়োগ করা হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে, আগে থেকে আবেদন গ্রহণ করা হবে না।

Advertisement

হাসপাতালে দু’জন সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে। তাঁদের হাসপাতালের চেস্ট মেডিসিন এবং অর্থোপেডিক্স বিভাগে কাজের সুযোগ মিলবে। কাজের মেয়াদ থাকবে এক বছর।

সিনিয়র রেসিডেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। আবেদনকারীদের পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল, অন্য রাজ্যের মেডিক্যাল কাউন্সিল বা মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি, ডিপ্লোমা বা ডিএনবি উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল প্রদত্ত রেজিস্ট্রেশন থাকাও জরুরি।

Advertisement

আগামী ১৩ জানুয়ারি মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দুপুর ২টো নাগাদ নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নিয়ে দুপুর ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement