Young Professional Recruitment 2026

স্নাতকদের তরুণ পেশাদার হওয়ার সুযোগ দেবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, আবেদন করবেন কী ভাবে?

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি-এ (এনআইএফটি) তরুণ পেশাদার নিয়োগ করা হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে ৬০,০০০ টাকা পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৫:৪৭
Share:

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)-এ রয়েছে কাজের সুযোগ। ওই প্রতিষ্ঠানে তরুণ পেশাদার (ইয়ং প্রফেশন্যাল) প্রয়োজন। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁদের কাজ করতে হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতকেরা ওই পদে চাকরির সুযোগ পাবেন। তাঁদের কোনও সফট্অয়্যার ডেভেলপমেন্ট বিষয়ক প্রকল্পে অন্তত দু’বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও প্রার্থীদের ক্লাউড বেসড বিজ়নেস ইন্টালিজেন্স প্ল্যাটফর্ম-এ কাজের দক্ষতাও থাকা প্রয়োজন।

মোট দু’বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। পারিশ্রমিক হিসাবে প্রতি ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতিষ্ঠানের চেন্নাইয়ের শাখায় তাঁদের কর্মস্থল হতে চলেছে। আগ্রহীদের নথি যাচাই করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। এ জন্য তাঁদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১১ মার্চ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement