Young Professional Recruitment 2026

তরুণ পেশাদার খুঁজছে এসএসসি, কোন দফতরে মিলতে পারে যোগদানের সুযোগ?

স্টাফ সিলেকশন কমিশন-এর (এসএসসি) আঞ্চলিক দফতরে কর্মী নিয়োগ করা হবে। তাঁকে তরুণ পেশাদার (ইয়ং প্রফেশনাল) পদে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৩:১৯
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্টাফ সিলেকশন কমিশন-এর (এসএসসি) আঞ্চলিক দফতরে কর্মখালি। প্রতিষ্ঠানে তরুণ পেশাদার (ইয়ং প্রফেশনাল) পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

Advertisement

এসএসসি-র রায়পুর দফতরে ওই পদে কর্মী প্রয়োজন। দফতরের আইন বিভাগে নিযুক্তকে চাকরি করতে হবে। তাই আইন বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের আবেদন চাওয়া হয়েছে ওই পদের জন্য। প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

নিযুক্তকে মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে তাঁর জন্য ৬০,০০০ টাকা বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁকে বিভাগের বিচারাধীন বিষয়গুলিতে নজরদারি করতে হবে। পাশাপাশি, ওই সংক্রান্ত সমস্ত নথি সংগ্রহ এবং সংরক্ষণের দায়িত্বও নিযুক্তকে সামলাতে হবে।

Advertisement

স্ক্রিনিং টেস্ট, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ জন্য তাঁদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। ১৫ মার্চের মধ্যে প্রার্থীরা আবেদন পাঠাতে পারবেন। বাছাই করা প্রার্থীদের পরীক্ষা এবং ইন্টারভিউয়ের দিন জানিয়ে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement