Govt Jobs for Engineers 2026

ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ দেবে এনএলসি ইন্ডিয়া লিমিটেড, কোথায় হতে পারে কর্মস্থল?

এনএলসি ইন্ডিয়া লিমিটেড-এ জুনিয়র ওভারম্যান এবং মাইনিং সর্দার প্রয়োজন। মোট শূন্যপদ আটটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৭
Share:

এনএলসি ইন্ডিয়া লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মখালি। ওই সংস্থা জুনিয়র ওভারম্যান এবং মাইনিং সর্দার পদে কর্মী নিয়োগ করবে। মোট শূন্যপদ আটটি। নিযুক্তদের রাজস্থানের বারসিঙ্গসার খনিতে কাজ করতে হবে।

Advertisement

এনএলসি ইন্ডিয়া লিমিটেড-এ জুনিয়র ওভারম্যান এবং মাইনিং সর্দার প্রয়োজন। ওই কাজের জন্য মাইনিং ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল্য বিষয়ে স্নাতক হয়েছেন বা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের ডিরেক্টরেট জেনারেল অফ মাইনস সেফটি অনুমোদিত শংসাপত্র থাকা আবশ্যক।

প্রার্থীদের যোগ্যতা লিখিত পরীক্ষার মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এ ছাড়াও প্রার্থীদের স্থানীয় ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন।

Advertisement

জুনিয়র ওভারম্যানদের জন্য মাসিক ৩১,০০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। মাইনিং সর্দারদের জন্য ২৬,০০০ টাকা থেকে ১,১০,০০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক বরাদ্দ হয়েছে। অনলাইন মাধ্যমে আবেদন জমা দেওয়া যাবে।

সংস্থার তরফে জানানো হয়েছে, ১৬ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত উল্লিখিত পদের জন্য আবেদনের পোর্টাল চালু থাকবে। জুনিয়র ওভারম্যান পদের জন্য আবেদনমূল্য ৩০০ টাকা এবং মাইনিং সর্দার হিসাবে আবেদনের জন্য ২৫০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের জন্য কী কী নথি জমা দিতে হবে, সেই সম্পর্কিত তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement