WB Govt Job Recruitment 2023

জলপাইগুড়ি জেলায় কর্মখালি, কোন পদে নিয়োগ? বেতনই বা কত?

কাজের মেয়াদ এক বছর। প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৩ ১৪:৩৩
Share:

প্রতীকী চিত্র।

জলপাইগুড়ি জেলায় রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ক্লার্ক পদে নিয়োগ করা হবে কর্মী। লোয়ার ডিভিশন র‍্যাঙ্কে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। জেলার ‘অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট’-এর তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কাজের মেয়াদ এক বছর। প্রতি মাসে ১০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য ৩১ মার্চ ’২৪ অনুযায়ী ৬৪ বছরের মধ্যে বয়স হতে হবে। অবসরপ্রাপ্ত কর্মীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের কম্পিউটারে কাজ করার প্রাথমিক জ্ঞান থাকা চাই। মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে জলপাইগুড়ি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ যাওয়া প্রয়োজন। সেখান থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ৮ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে জলপাইগুড়ি জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement