প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের অর্থানুকূল্যে চালিত এক গবেষণার কাজ শুরু করতে চলেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এ প্রকল্পে কাজের জন্যই গবেষকের খোঁজ করছে প্রতিষ্ঠান। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সায়েন্টিফিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। ‘ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স’-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। প্রকল্পটিতে কাজের মেয়াদ এক বছরের। প্রয়োজন অনুযায়ী মেয়াদ এক বছর বৃদ্ধি পেতে পারে। প্রতি মাসে ২৩,৪০০ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ৪ জুন ইন্টারভিউ হবে। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে যাওয়া ঠিকানায় যেতে হবে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ((https://www.presiuniv.ac.in/)) গিয়ে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি ওই বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।