প্রতীকী চিত্র।
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। পোর্টের ওয়েবসাইটে এমন জানিয়ে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হলদিয়া ডক কমপ্লেক্সে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।
হলদিয়ায় পোর্টের হাসপাতালে নিয়োগ করা হবে জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার। শূন্যপদ একটি। সংশ্লিষ্ট পদে তিন বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে ৯৪,৫০০ টাকা।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের জন্য বয়সের কোনও ঊর্ধ্বসীমা রাখা হয়নি। তবে তাঁদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে উত্তীর্ণ হতে হবে। প্রয়োজন এক বছরের পেশাগত অভিজ্ঞতা।
আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের পোর্টের ওয়েবসাইট দেখে নিতে হবে।