IRCTC Jobs 2026

হোটেল ম্যানেজমেন্ট-এ স্নাতক! আইআরসিটিসি দেবে চাকরির সুযোগ, কী ভাবে হবে নিয়োগ?

ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন লিমিটেড-এ হসপিটালিটি মনিটর নিয়োগ করা হবে। তাঁদের সংস্থার পূর্বাঞ্চলের দফতরে কর্মস্থল হতে চলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৩:১১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

হোটেল ম্যানেজমেন্ট-এ স্নাতকের পর চাকরির সুযোগ খুঁজছেন, এমন প্রার্থীরা ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন লিমিটেড-এ যোগদান করতে পারবেন। ওই সংস্থার পূর্বাঞ্চলীয় দফতরে হসপিটালিটি মনিটর পদে নিয়োগ করা হবে। শূন্যপদ ৪৯টি।

Advertisement

হোটেল ম্যানেজমেন্ট ছাড়াও কালিনারি আর্টস, ট্যুরিজ়ম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট নিয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর হয়েছেন, এমন প্রার্থীরাও উল্লিখিত পদের জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনকারীদের বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।

উল্লিখিত পদে নিযুক্তদের মোট তিন বছরের চুক্তিতে কাজ চলবে। তাঁদের মাসে ৩০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। নিযুক্তেরা পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড-সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের দফতরে কাজ করার সুযোগ পাবেন।

Advertisement

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এ ক্ষেত্রে তাঁদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, জীবনপঞ্জি-র মতো নথি সঙ্গে রাখতে হবে। কলকাতার আইআরসিটিসি-র জ়োনাল অফিসে ১৮, ১৯ এবং ২০ মে ইন্টারভিউ হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement