Govt Jobs for Engineers 2026

নির্মাণ কাজে দক্ষ ব্যক্তিদের খুঁজছে রাইটস লিমিটেড, কোন বিভাগের যোগদানের সুযোগ?

সংস্থার তরফে মোট এক বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। পরবর্তী কালে কাজের ভিত্তিতে ওই মেয়াদ বৃদ্ধি হতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৫:১১
Share:

রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।

নির্মাণ কাজে দক্ষতা এবং পাঁচ বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীরা রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরি পেতে পারেন। রাইটস লিমিটেড সংস্থায় রেসিডেন্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ পাঁচটি।

Advertisement

উল্লিখিত পদের জন্য সিভিল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হয়েছেন কিংবা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। ওই ডিগ্রি কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি, তাঁদের নির্মাণ কাজে পাঁচ থেকে আট বছরের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।

সংস্থার তরফে মোট এক বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। পরবর্তী কালে কাজের ভিত্তিতে ওই মেয়াদ বৃদ্ধি হতে পারে। সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের ৪০ বছরের মধ্যে বয়স হওয়া বাঞ্ছনীয়। এ জন্য অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। নিযুক্তের জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩২,৪৯২ টাকা বরাদ্দ করা হয়েছে।

Advertisement

আবেদনের জন্য আলাদা করে ৩০০ টাকা জমা দিতে হবে। অনলাইনে ২৭ এপ্রিলের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনপত্রের সঙ্গে পরিচয়পত্র, জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথির প্রতিলিপিও পাঠাতে হবে। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইকরণ চলবে। কবে পরীক্ষা হবে, তা জানতে সংস্থার ওয়েবসাইট-এ নজর রাখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement