JRF Recruitment 2026

ইঞ্জিনিয়ারদের গবেষক হওয়ার সুযোগ, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকল্পে যোগদান করবেন কী ভাবে?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর-এর মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৭:৪৩
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি), শিবপুর। ছবি: সংগৃহীত।

স্নাতকোত্তরদের গবেষণার সুযোগ দেবে আইআইইএসটি, শিবপুর। প্রতিষ্ঠানের মেটালার্জি অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং-এর একটি প্রকল্পে তাঁদের নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। শূন্যপদ দু’টি।

Advertisement

উল্লিখিত পদে বিজ্ঞান শাখার অধীনে রসায়ন, পদার্থবিদ্যা, মেটিরিয়াল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তরদের আবেদন গ্রহণ করা হবে। তবে, ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে মেটালার্জি, মেটালার্জিক্যাল, মেটিরিয়ালস, মেকানিক্যাল, অ্যাপ্লায়েড মেকানিক্স, সেরামিক কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তরদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীদের কম্পিউটেশনাল সায়েন্স, থার্মোডায়নামিক্স নিয়ে কাজের দক্ষতা থাকতে হবে। তাঁদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে নিযুক্তদের প্রতি মাসে ৪৮,১০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। তাঁদের মোট পাঁচ বছরের চুক্তিতে কাজ চলবে।

Advertisement

ই-মেল মারফত প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে। ১৫ এপ্রিল আবেদন জমা দেওয়ার শেষ দিন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement