RITES Recruitment 2025

একাধিক পদে কর্মী নিয়োগ করবে রাইটস, শূন্যপদ ১৬টি

ডেপুটি জেনারেল ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিযুক্তদের মাসিক বেতন কাঠামো হবে যথাক্রমে ৭০,০০০-২,০০,০০০ টাকা এবং ৪০,০০০-১,৪০,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১৯:০৩
Share:

রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।

একাধিক পদমর্যাদায় কর্মী নিয়োগ করবে রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড। সম্প্রতি বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের তরফে এমনটা জানানো হয়েছে। সংস্থায় দক্ষ পেশাদার নিয়োগ করা হবে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। আগ্রহীদের এর জন্য অনলাইনে আবেদন করতে হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় ডেপুটি জেনারেল ম্যানেজার (সিভিল-বিএলটি এক্সপার্ট, ট্রান্সপোর্ট ইকোনমিস্ট, সিভিল মেরিন স্ট্রাকচারাল এক্সপার্ট) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল-প্ল্যানিং, এসএইচই এক্সপার্ট, সিভিল হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার, সিভিল-রেল অ্যালাইনমেন্ট ডিজ়াইন, সিভিল-জিআইএস স্পেশালিস্ট, সিভিল-বিআইএম মডেলার) পদে নিয়োগ হবে। মোট শূন্যপদের সংখ্যা ১৬। চুক্তিভিত্তিক এই পদগুলিতে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

ডেপুটি জেনারেল ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স যথাক্রমে ৪১ এবং ৩২ বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। ডেপুটি জেনারেল ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিযুক্তদের মাসিক বেতন কাঠামো হবে যথাক্রমে ৭০,০০০-২,০০,০০০ টাকা এবং ৪০,০০০-১,৪০,০০০ টাকা।

Advertisement

সমস্ত পদেই আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদে উল্লেখ করা হয়েছে।

আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পূরণ করে আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ধার্য কড়া হয়েছে যথাক্রমে ৩০০ এবং ৬০০ টাকা। আগামী ২৭ জুলাই আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে হলে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement