Govt Job Recruitment 2023

রাইটস লিমিটেডে কর্মখালি, কোন পদে নিয়োগ? শূন্যপদ ক’টি?

আবেদনের জন্য প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হওয়া দরকার। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৩ ১৭:৫৯
Share:

রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।

কেন্দ্র সরকার অধীনস্থ রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিস (রাইটস) লিমিটেডে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।

Advertisement

সিনিয়র ব্রিজ ইঞ্জিনিয়ার কাম টিম লিডার, সিনিয়র হাইওয়ে ইঞ্জিনিয়ার কাম টিম লিডার, সিনিয়র পেমেন্ট স্পেশালিষ্ট, রেসিডেন্ট হাইওয়ে ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে কর্মী। সব মিলিয়ে মোট শূন্যপদ রয়েছে ছ’টি। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হওয়া দরকার। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

সিনিয়র ব্রিজ ইঞ্জিনিয়ার কাম টিম লিডার এবং সিনিয়র হাইওয়ে ইঞ্জিনিয়ার কাম টিম লিডার পদে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। ১৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। উভয় পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৮০ হাজার থেকে ২ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে। সিনিয়র পেমেন্ট স্পেশালিষ্ট, রেসিডেন্ট হাইওয়ে ইঞ্জিনিয়ার পদে বেতন হবে ৭০ হাজার থেকে ২ লক্ষ টাকার মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে রাইটসের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ১০ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া দরকার।

Advertisement

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে রাইটেসের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement