Recruitment in Science City Kolkata

কলকাতার সায়েন্স সিটিতে কর্মখালি, কোন পদে নিয়োগ?

আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৭:৩৬
Share:

কলকাতার সায়েন্স সিটি। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় সরকারের মিনিস্ট্রি অফ কালচার স্বীকৃত এনসিএসএম (ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়াম)-এর তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, কলকাতার সায়েন্স সিটিতে রয়েছে চাকরির সুযোগ। তাদের ওয়েবসাইটে গেলেই দেখা যাবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি।

Advertisement

কনসাল্ট্যান্ট পদে নিয়োগ করা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে। শূন্যপদ রয়েছে একটি। রাজ্য অথবা কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই সুযোগ। পাশাপাশি, আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স হতে হবে ৬৩ বছরের মধ্যে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

কলকাতার সায়েন্স সিটির ওয়েবসাইটে যেতে হবে প্রথমে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২২ নভেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতার সায়েন্স সিটির ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement