Viral Video

মুম্বইয়ের মেরিন ড্রাইভে দেখা মিলল ‘রহস্যময়’ সামুদ্রিক প্রাণীর! ভিডিয়ো ছড়াতেই জলজীবের পরিচয় প্রকাশ্যে

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মুম্বইয়ের মেরিন ড্রাইভ বরাবর বড় বড় পাথরের ফাঁকে বিশাল প্রাণীটি আটকা পড়ে রয়েছে। তাকে উদ্ধার করতে হাজির হয়েছে নিরাপত্তাকর্মী ও উদ্ধারকারী দলের সদস্যেরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ১৭:৫৫
Share:

ছবি: সংগৃহীত।

সমুদ্রে ভেসে এসে পাথরের খাঁজে আটকানো এক প্রাণীর দেহ নিয়ে উত্তেজনা ছড়াল মুম্বইয়ের মেরিন ড্রাইভে। মেরিন ড্রাইভ বরাবর বড় বড় পাথরের মাঝে বিশাল প্রাণীটি আটকা পড়ে যায়। ঢেউয়ের তোড়ে তীরে ভেসে আসা এক বিশাল প্রাণী হঠাৎ সমুদ্রের পাথুরে তীরে আবির্ভূত হয়। এই রহস্যময় প্রাণীটিকে দেখে ঘটনাস্থলে ভিড় জমায় বিশাল জনতা। সমুদ্রের গভীর থেকে কোন রহস্যজনক প্রাণী উঠে এসে তীরে ভিড়েছে, তা নিয়ে মানুষজনের জল্পনার অন্ত ছিল না। এই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মেরিন ড্রাইভ বরাবর বড় বড় পাথরের ফাঁকে বিশাল প্রাণীটি আটকা পড়ে রয়েছে। তাকে উদ্ধার করতে হাজির হয়েছে নিরাপত্তাকর্মী ও উদ্ধারকারী দলের সদস্যেরা। জ্যাকেট ও মাস্ক পরা কর্মীদের দড়ি ব্যবহার করে বিশাল প্রাণীটিকে পাথরের ফাঁক থেকে টেনে বার করে আনতে দেখা গিয়েছে। সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সমুদ্রের জলে ভেসে আসা প্রাণীটিকে দেখে অনেকেই হাঙর বা তিমি বলে জল্পনা করেন। খবর পেয়ে তড়িঘড়ি সেটিকে উদ্ধারের জন্য কর্মী পাঠানো হয়। যদিও প্রাণীটির দেহে প্রাণ ছিল না। বহু কসরত করে দড়ি দিয়ে টেনে মৃত জলজীবটিকে ডাঙায় তোলা হয়।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করার পর তা বহু মানুষের নজরে পড়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পর বহু নেটগরিকই রহস্যময় প্রাণীর পরিচয় প্রকাশ করেছেন। জীব বিশেষজ্ঞদের মতে, এটি কোনও রহস্যময় সামুদ্রিক দানব নয়। ভারত মহাসাগরে থাকা হাম্পব্যাক ডলফিন। দুর্ভাগ্যবশত, তীরে ভেসে আসার সময় ডলফিনটি মারা যায়। ডলফিনের এই প্রজাতিটি সাধারণত ভারত মহাসাগরের উপকূল বরাবর দেখা যায়। কখনও কখনও সমুদ্র দূষণ, জাহাজের সঙ্গে সংঘর্ষ বা প্রাকৃতিক কারণে এরা মারা যায়। তখন ঢেউ এদের উপকূলের দিকে ঠেলে নিয়ে আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement