Project work recruitment 2026

জেআরএফ, এসআরএফ ও রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেবে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, আবেদন করবেন কী ভাবে?

জেআরএফ প্রতি মাসে ফেলোশিপ পাবেন ৩৭ হাজার টাকা, এসআরএফ পাবেন ৪২ হাজার টাকা এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পাবেন মাসে ৫৮ হাজার টাকা। প্রকল্পটিতে কাজের মেয়াদ এক বছরের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ১৯:৩৮
Share:

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ), সিনিয়র রিসার্চ ফেলো (এসআরএফ) এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। শূন্যপদ তিনটি। জেআরএফ প্রতি মাসে ফেলোশিপ পাবেন ৩৭ হাজার টাকা, এসআরএফ পাবেন ৪২ হাজার টাকা এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পাবেন মাসে ৫৮ হাজার টাকা। প্রকল্পটিতে কাজের মেয়াদ এক বছরের। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি পেতে পারে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, মেটালার্জি ইঞ্জিনিয়ারিং অথবা ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিষয়ে মাস্টার অফ টেকনোলজি অথবা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে এই ডিগ্রির পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে পিএইচডি থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবেসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩১ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement