WB Govt Job Recruitment 2023

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডে কাজের সুযোগ, বেতন কত?

চুক্তির ভিত্তিতে রয়েছে কাজের সুযোগ। প্রতি মাসে ৬৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৩ ১৭:৫২
Share:

প্রতীকী চিত্র।

ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে সংস্থার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

স্টেট ইনফ্রাস্ট্রাকচার কনসালট্যান্ট (ইলেকট্রিক্যাল) পদে নেওয়া হবে কর্মী। চুক্তির ভিত্তিতে রয়েছে কাজের সুযোগ। প্রতি মাসে ৬৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনকারীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। পাশাপাশি, যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) অথবা ব্যচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই) ডিগ্রি থাকা দরকার। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ভারতের নাগরিক হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট নোটিস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা দরকার। ১১ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement